ইসলাম টাইমস ডেস্ক: শ্রীলঙ্কায় ঘটে যাওয়া সিরিজ হামলার সঙ্গে ক্রাইস্টচার্চে হত্যাকাণ্ডের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরডানের কার্যালয়।
আজ মঙ্গলবার গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানায় নিউজিল্যান্ড। সূত্র: এএফপি
এদিকে শ্রীলঙ্কায় রোববার আত্মঘাতী হামলায় ৩২১ জন নিহতের ঘটনায় দেশটির পক্ষ থেকে নিছক ধারনার উপর ভিত্তি করে আনুষ্ঠানিকভাবে বলা হয় যে, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মুসলিমদের ওপর হামলার ঘটনার সাথে শ্রীলঙ্কার এ ঘটনার যোগসাজশ আছে।
আরডানের মুখপাত্র বলেন, সরকার শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি পর্যালোচনা করেছে। ক্রাইস্টচার্চে হামলা ও ইস্টার সানডেতে হামলার ঘটনার বিষয়টি দেখেছে।
আমরা বুঝতে পেরেছি শ্রীলংকা প্রাথমিকভাবে তদন্ত করেছে। তিনি বলেন, নিউজিল্যান্ড এখনো এমন কোনো গোয়েন্দা প্রতিবেদন দেখেনি যার ওপর ভিত্তি করে এর মূল্যায়ন করা যেতে পারে।
গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চে দুই মসজিদে সন্ত্রাসী হামলায় ৫০ জন মুসলমান নিহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারীরর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়।
















