ইসলাম টাইমস ডেস্ক: ভবিষ্যতে কোনো আবাসিক বাসাবাড়িতে গ্যাস সরবরাহ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বুধবার সংসদে এ সংক্রান্ত এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সংসদ সদস্যরা এ বিষয়টি নিয়ে বারবার প্রশ্নে করেন। আমি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি। এখন থেকে কোনো আবাসিক বাড়িতে আর কখনো গ্যাস সরবরাহ করা হবে না। গ্যাস দেওয়া হবে শিল্পাঞ্চলে। এই শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য পাইপলাইন স্থাপন করা হচ্ছে।
আলী আজমের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত অনুসন্ধানের মাধ্যমে চারটি গ্যাস ক্ষেত্র আবিষ্কার করা হয়েছে। এগুলো হলো—শ্রিকাইল, সুন্দলপুর, রূপগঞ্জ ও ভোলা নর্থ।
















