ইসলাম টাইমস ডেস্ক: মেহেরপুরের গাংনী উপজেলায় মনোয়ার উদ্দীন (৬০) নামে এক বৃদ্ধকে গলাকেটে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত আড়াইটার দিকে উপজেলার কল্যাণপুর কালিতলাপাড়ায় এ ঘটনা ঘটে।
মনোয়ার উদ্দীন ওই গ্রামের বাসিন্দা এবং তিনি পেশায় লাঙ্গল তৈরির কারিগর।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে।
















