ইসলাম টাইমস ডেস্ক: হাইআতুল উলয়ার প্রায় সব পরীক্ষা চলবে আগের রুটিন অনুযায়ী। তবে শুক্রবার (২৬ এপ্রিল) কোনো পরীক্ষা হবে না । তাহাবী শরীফের এ পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ মে বৃহস্পতিবার বিকালে।
অপরদিকে আজ বৃহস্পতিবারের (২৫ এপ্রিল) বাতিল হওয়া আবু দাউদ শরীফের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ মে বুধবার। হাইআতুল উলয়ার জরুরি বৈঠক শেষে আজ রাত ১০ টার পর এ তথ্য জানা গেছে।
যোগাযোগ করা হলে হাইআতুল উলয়ার জরুরি বৈঠকে উপস্থিত সদস্য মুফতি ফয়জুল্লাহ ও মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ইসলাম টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।
















