ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইটভাটার ঘুমন্ত শ্রমিকদের উপরে চান্দের গাড়ি উঠে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নের গাবতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
রাঙ্গুনিয়া থানার এসআই মো. ইসমাইল গণমাধ্যমকে জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
















