খোলস পাল্টালেও জামায়াতের রাজনীতি করার সুযোগ নেই: হানিফ

ইসলাম টাইমস ডেস্ক: খোলস পাল্টে যেভাবেই আসুক, জামায়াতে ইসলামীর রাজনীতি করার আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে জাতীয় নেতা শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন নেতার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

হানিফ বলেন, জামায়াত ইসলামী একাত্তর সালে যে মানবতাবিরোধী অপরাধ করেছিল, সেই অপরাধের কারণেই এই বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো নৈতিক অধিকার থাকতে পারে না। যে নামেই হোক, খোলস পাল্টিয়ে অন্য নাম দিয়েও যদি রাজনীতি করতে চায়, আমি মনে করি সে অধিকার তাদের থাকতে পারে না।

পূর্ববর্তি সংবাদমুসলমান ভেবে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দিলেন চালক, আহত ৮
পরবর্তি সংবাদযুক্তরাষ্ট্র প্রশাসনের হুমকিতে কোনো কাজ হবে না: তুরস্ক