ইসলাম টাইমস ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন পরিবেশ অধিদফতরের গবেষণাগারের কাজের মান নিয়ে সন্দেহ ও ক্ষোভ প্রকাশ করেছেন।
আজ শনিবার চট্টগ্রাম নগরীর খুলশীতে পরিবেশ অধিদফতরের নবনির্মিত গবেষণাগার পরিদর্শন শেষে মতবিনিময় সভায় মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন।
মন্ত্রী বলেন, “সরকার পরিবেশ দূষণকারী শিল্পকারখানার বায়ু, শব্দ এবং তরল বর্জ্যের মান পরিবীক্ষণ করতে চট্টগ্রামে গবেষণাগার প্রতিষ্ঠা করেছে। এই গবেষণাগারে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ দুই নদী-কর্ণফুলী ও হালদার পানি নির্দিষ্ট পয়েন্ট থেকে সংগ্রহ করে দূষণের মাত্রা পরীক্ষার নির্দেশনা রয়েছে। কিন্তু যারা কাজ করছে তারা এ ব্যাপারটাতে কোন খেয়ালই করছে না”।
















