পরিবেশ অধিদফতরের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন পরিবেশ অধিদফতরের গবেষণাগারের কাজের মান নিয়ে সন্দেহ ও ক্ষোভ প্রকাশ করেছেন।
 

আজ শনিবার চট্টগ্রাম নগরীর খুলশীতে পরিবেশ অধিদফতরের নবনির্মিত গবেষণাগার পরিদর্শন শেষে মতবিনিময় সভায়  মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, “সরকার পরিবেশ দূষণকারী শিল্পকারখানার বায়ু, শব্দ এবং তরল বর্জ্যের মান পরিবীক্ষণ করতে চট্টগ্রামে গবেষণাগার প্রতিষ্ঠা করেছে। এই গবেষণাগারে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ দুই নদী-কর্ণফুলী ও হালদার পানি নির্দিষ্ট পয়েন্ট থেকে সংগ্রহ করে দূষণের মাত্রা পরীক্ষার নির্দেশনা রয়েছে। কিন্তু যারা কাজ করছে তারা এ ব্যাপারটাতে কোন খেয়ালই করছে না”।

পরিবেশ মন্ত্রী আরো বলেন, “চট্টগ্রাম পাহাড়, নদী ও সমতলবেষ্টিত এলাকা। পাহাড় কাটার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হলেও এখানে কিছু প্রভাবশালী ব্যক্তির কারণে পাহাড় কাটা পুরোপুরি বন্ধ করা দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারপর প্রশাসনের সহযোগিতা নিয়ে পাহাড় কাটা পুরোপুরি বন্ধ করতে হবে”।

 

পূর্ববর্তি সংবাদনড়াইলে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ১ প্রবাসী নিহত
পরবর্তি সংবাদদাঙ্গা লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলাই বিজেপির কাজ : মমতা