ইসলাম টাইমস ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদকে বহিষ্কার করেছে বিএনপি।
শনিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে দলীয় এ সিদ্ধান্তের কথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গত নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ঠাকুরগাঁও-৩ আসনে এমপি নির্বাচিত হন জাহিদুর রহমান। এরপর দলীয় সিদ্ধান্ত অনুসারে বিএনপি থেকে নির্বাচিত ছয়জন এমপি শপথ নেননি। তবে নির্ধারিত ৯০ দিনের আগে শপথ নিয়েছেন জাহিদুর রহমান।
















