চাঁদপুর শাহরাস্তিতে বাসের সঙ্গে সংঘর্ষে ৫ অটোরিকশা যাত্রী নিহত

ইসলাম টাইমস ডেস্ক: চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাকৈরতলা বাজার এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

আজ রবিবার সকালে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শাহরাস্তি থানার ওসি মো শাহ আলম এ খবর নিশ্চিত করে জানান, বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রঞ্জিত চন্দ্র (৫২), ফখরুল ইসলাম (৭৫), আবুল কালাম (৬২), জান্নাতুল ফেরদৌস (২৮) ও শিশু রুমান (৮) নিহত হন। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী। লাশ শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

নিহতরা হলেন-

পূর্ববর্তি সংবাদমাহে রমাযান: রহমতের পয়গাম নিয়ে বান্দার দুয়ারে হাজির হচ্ছে
পরবর্তি সংবাদনৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে বিএনপি সংসদে যোগ দেবে: হানিফ