ইসলাম টাইমস ডেস্ক: যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই পথচারীর মৃত্যু হয়েছে।
শনিবার রাতে যাত্রাবাড়ীর ধলপুরে কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম কামাল হোসেন (৪০) ও সামিরা (১৬)। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে
যাত্রাবাড়ী থানার ওসি ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
















