ইসলাম টাইমস ডেস্ক: অনিবার্য কারণবশত জাতীয় ঐক্যফ্রন্টের মঙ্গলবারের (৩০ এপ্রিল) গণজমায়েত কর্মসূচি স্থগিত করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঐক্যফ্রন্টের মিডিয়া সমন্বয়ক ও গণফোরামের স্থায়ী কমিটির সদস্য লতিফুল বারী হামিম।
তিনি বলেন, সোমবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সমন্বয়ক অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক। সভা থেকে জাতীয় ঐক্যফ্রন্টের আগামীকালের (মঙ্গলবার) কর্মসূচি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার পূর্বঘোষিত কর্মসূচিতে নুসরাতসহ ইদানীং সারাদেশে ভয়াবহ নারী-শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যার প্রতিবাদে গণজমায়েত ও মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, শহীদুল্লাহ কায়সার, এটিএম গোলাম মাওলা চৌধুরী, মোশতাক আহমেদ, জাহাঙ্গীর আলম মিন্টু, লতিফুল বারী হামিম, আব্দুল্লাহ আল তারেক, আজমেরী বেগম ছন্দা প্রমুখ।
















