ইসলাম টাইমস ডেস্ক: মাওবাদীদের হামলায় ভারতের মহারাষ্ট্রের গাধচিরোলিতে ১৫ জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে।
আজ বুধবার দুপুর ১২ টার দিকে মহারাষ্ট্রের মাওবাদী অধ্যূষিত জেলা গাধচিরোলিতে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণস্থলে পুলিশ-মাওবাদীদের গুলি বিনিময় ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
মহারাষ্ট্রের ডিআইজি অঙ্কুশ শিন্ডে সংবাদমাধ্যমকে বলেন, ‘একটি গাড়িতে করে কুরখেড়া থানা থেকে ক্যুইক রেসপন্স টিম পুরাদা গ্রামের দিকে যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টা নাগাদ বিস্ফোরণ ঘটে। এসময় ১৫ জন জওয়ানের মৃত্যু হয়েছে।
এদিকে গাধচিরোলিতে মাওবাদী হামলার ঘটনায় নিন্দা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।
















