বরুড়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: কুমিল্লার বরুড়ায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার বরুড়া উপজেলার ৩নং উ. খোশবাস ইউনিয়নের নারায়নপুর গ্রামের দক্ষিণ পাড়ায় ঘটনাটি ঘটে।

পানিতে ডুবে নিহত ভাই-বোন ওই একই গ্রামের মুদি দোকানদার জাকির হোসেনের বড় মেয়ে মীম আক্তার (০৯) ও ছেলে মো. সাব্বির রহমান (০৭)।

স্থানীয় ইউপি সদস্য মামুন মেম্বার জানান, বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে যায় শিশু দুটি। পরে মা তার দুই সন্তানের খোঁজে পুকুর পাড়ে গেলে শিশু দুটির মৃত দেহ ভেসে থাকতে দেখে।

বরুড়ার থানার ওসি আজম উদ্দিন মাহমুদ বলেন, মৃত্যুর বিষয়টি শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

পূর্ববর্তি সংবাদ১৪ দলের সভায় ‘জঙ্গিবাদ ও তেতুলতত্ত্বের’ বিরুদ্ধে মেনন-ইনুর জোরালো বক্তব্য
পরবর্তি সংবাদরাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২০