ইসলাম টাইমস ডেস্ক: দুর্নীতি দমন কমিশন (দুদক) সাম্প্রতিক সময়ে বর্তমান ও সাবেক সংসদ সদস্যদের দুর্নীতি অনুসন্ধানের কাজ শুরু করেছে। দুদকের এই অনুসন্ধান কাজে প্রাথমিকভাবে আটকে গেছেন অর্ধশত বর্তমান ও সাবেক সংসদ সদস্য।
দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রণব কুমার বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় আনেকে সম্পদের তথ্য গোপন করেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে দুদক। অনুসন্ধান পর্যায়ে অভিযোগের সত্যতা মিললে আইনগত প্রক্রিয়ায় তা নিষ্পত্তি করা হবে।
দুদক সূত্রে জানা গেছে, ইতিমধ্যে অনেকের নামে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছে। অনেককে জিজ্ঞাসাবাদ করাও হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
















