ইসলাম টাইমস ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অন্যান্য বছরের ন্যায় এবছরও গরিব, অসহায় ও দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে কাপাসিয়া কওমী পরিষদ।
২ ও ৩ জুন কাপাসিয়ার দুর্গাপুর ও ঘাগুটিয়ায় আড়াই শতাধিক গরিব-এতিম ও বিধবাদের মাঝে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রত্যেককে দেয়া হয়েছে, ১ কেজি চাল, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ১ প্যাকেট সেমাই, ১ টি সাবান ও নগদ ২৫০ টাকা।
এতে উপস্থিত ছিলেন কওমী পরিষদের সভাপতি মুফতী আজমল হুসাইন খান, সহ সভাপতি মুফতী হুসাইন আহমাদ, মাওলানা আহমাদ আলী প্রমুখ।
ইলমে দ্বীন চর্চার সাথে সাথে দেশ ও জাতির সর্বস্তরে বৃহৎ পরিসরে ভূমিকা রাখতেই কাপাসিয়া কওমী পরিষদের গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পরিষদের সভাপতি। কওমী পরিষদের অধীনে ইতোমধ্যে রোহিঙ্গা মুসলমান ও দেশের বন্যার্তদের মাঝে বিভিন্ন সময়ে ত্রান বিতরণ করা হয়েছে।
















