সংসদে পাস হলো ১৫ হাজার ১৬৬ কোটি টাকার সম্পূরক বাজেট

ইসলাম টাইমস ডেস্ক: সংসদে বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যদের বিরোধীতার মুখে ১৫ হাজার ১৬৬ কোটি ১৮ লাখ ৫৪ হাজার টাকা ব্যয় করার অনুমতি দিয়ে চলতি ২০১৮-১৯ অর্থবছরের সম্পূরক বাজেট পাস করা হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে আজকের বৈঠকে অর্থমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘নির্দিষ্টকরণ (সম্পুরক) বিল-২০১৯’ পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়। এর মাধ্যমেই মঞ্জুরি বরাদ্দ ও সম্পূরক বাজেট পাস হয়।

সাংবিধানিক নিয়ম অনুসারে যেসব মন্ত্রণালয় বা বিভাগ বাজেটের বরাদ্দকৃত অর্থ ব্যয় করতে পারেনি তাদের হ্রাসকৃত বরাদ্দের জন্য সংসদের অনুমতির কোন প্রয়োজন হয় না। কিন্তু যেসব মন্ত্রণালয় বা বিভাগ অতিরিক্ত ব্যয় করেছে কেবলমাত্র তাদের বরাদ্দই সংসদের অনুমতির প্রয়োজন হয়। এরই প্রেক্ষিত্রে সংসদে এই সম্পূরক বাজেট পাস হয়। গত দু’দিন ধরে সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনা শেষে বিলটি পাস হয়।

পূর্ববর্তি সংবাদশনিবার বৈঠকে বসছেন হাইআর দায়িত্বশীলগণ, আলোচনা হবে গুরুত্বপূর্ণ চারটি বিষয়ে
পরবর্তি সংবাদচারদিনের ব্যবধানেই কমছে সোনার দাম