মুরসির জন্য শোকবার্তায় যা বললেন আল্লামা তাকি উসমানী

ইসলাম টাইমস ডেস্ক: মিসরের মযলুম শহীদ প্রেসিডেন্ট মুরসির জন্যে এক শোকবার্তায় মাগফেরাত কামনা করেছেন পাকিস্তানের বিশিষ্ট আলেম আল্লামা তাকি উসমানী। আজ (১৮জুন ২০১৯) বাদ মাগরিব এক টুইট বার্তায় আল্লামা তাকি উসমানী মুরসির জন্যে মাগফিরাত কামনা করেন।

টুইট বার্তায় আল্লামা তাকি উসমানী বলেন, জোরপূর্বক অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত  প্রেসিডেন্ট ড. মুরসিকে কয়েক বছর জেল জুলুম ভোগ করার পর মানুষের আদালতে তোলা হল, আর আল্লাহ তাকে নিয়ে গেলেন নিজের আদালতে, যেখানে শুধু ইনসাফ আর ইনসাফ, যুলুমের গন্ধও নেই। আল্লাহ তাকে পূর্ণ মাগফিরাত করুন এবং তাকে রহমতের চাদরে ঢেকে নিন। আমীন!

 

 

পূর্ববর্তি সংবাদআগামী তিন দিনে বৃদ্ধি পেতে পারে বজ্রসহ বৃষ্টি
পরবর্তি সংবাদআবারো শক্তিশালী ভূমিকম্পের আঘাত জাপানে