সাবেক জাপা মহাসচিব রুহুল আমিনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা

ইসলাম টাইমস ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাজরিন আক্তার স্বর্ণা (স্বর্ণা হাসান) নামে এক নারী বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন।

মঙ্গলবার (১৮ জুন) সকালে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিতাই চন্দ্রের আদালতে মামলাটি দায়ের করা হয়।

তবে মামলা আমলে না নিয়ে পুলিশকে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

জানা গেছে, কুয়াকাটায় জমি-জমা সংক্রান্ত ব্যাপারে জাপার সাবেক মহাসচিব ও স্বর্ণা হাসানের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় স্বর্ণাকে জেলেও যেতে হয়েছিল।

পূর্ববর্তি সংবাদশপথ নিয়ে দিল্লির সংসদে আল্লাহু আকবার বলে তাকবির দিলেন ওয়াইসি
পরবর্তি সংবাদরাজধানীর কল্যাণপুরে পেট্রোল পাম্পের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে