জামালপুরে ট্রেনের সঙ্গে ট্রলির ধাক্কায় কাঠ ব্যবসায়ীর মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: জামালপুরের মেলান্দহে ট্রেনের সঙ্গে ট্রলির ধাক্কায় কাঠ ব্যবসায়ী মান্দু শেখ (৫০) মারা গেছেন। তিনি মেলান্দহ পৌরসভার শ্যামপুর গ্রামের মহেজ শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে দুরমুঠ রেলস্টেশনের আউট সিগনালের পাশে ট্রলিটি লেভেল ক্রসিং পারাপারের সময় রেললাইনে আটকে পড়ে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্ত:নগর তিস্তা এক্সপ্রেসের ধাক্কা দিলে ট্রলিটি ছিটকে পড়ে। এতে কাঠ-ব্যবসায়ী মান্দু শেখ ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে স্বজনরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছে। জিআরপি থানার ওসি তাপস কুমার চক্রবর্তী মুঠোফোনে সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তি সংবাদরাজধানীর কল্যাণপুরে পেট্রোল পাম্পের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে
পরবর্তি সংবাদশুভবুদ্ধির উদয় হলে ইফা ডিজি নিজেই পদত্যাগ করবেন: ধর্ম প্রতিমন্ত্রী