ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে নিচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৯ জুন) বেলা ১১টা ৪৫ মিনিটে মার্কেটের নিচতলায় অবস্থিত বৈদ্যুতিক সাব স্টেশনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় ১১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বলেন, বেলা ১১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে কয়েকটি দোকানে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে।
















