ইসলাম টাইমস ডেস্ক: দলের নেতাকর্মীদের মনোবল অটুট রাখতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি আবারও ফিনিক্স পাখির মতো জেগে উঠবে। সে দিন দূরে নয়।
তিনি বলেন, বন্দুক, পিস্তল আর রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কতদিন টিকে থাকবে আওয়ামী লীগ? জনস্রোত তৈরি হলেই ভেসে যাবে দুঃশাসনের জগদ্দল এই পাথর!
ফখরুল বলেন, বর্তমান নির্বাচন কমিশন কোমর ভাঙা কমিশন। মেরুদণ্ডহীন এই নির্বাচন কমিশন সরকারের কেবলমাত্র আজ্ঞাবহ ও তাবেদারের জন্য গঠিত হয়েছে, আওয়ামী লীগের ফরমায়েশে চলছে বর্তমান কমিশন। ফখরুল এই কমিশনকে পরিবর্তন করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করেছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রিত। সরকারের ফরমায়েশে জামিন ও রায় দিচ্ছে। এই নির্দেশনা আসছে আইন মন্ত্রণালয় থেকে। সে নির্দেশনায় খালেদা জিয়াকে কারাগারে আটক করে রেখেছে অবৈধ এই সরকার।
















