ভেঙে পড়েছে শাহবাজপুর সেতুর ৪র্থ স্প্যান ফুটপাত রেলিং

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের ৯২তম কিলোমিটারে অবস্থিত ক্ষতিগ্রস্ত শাহবাজপুর সেতুর ৪র্থ স্প্যানের ফুটপাতসহ রেলিং ভেঙে পড়েছে। সেতু ভাঙ্গার কারণে সেখানে যানজট দেখা দিয়েছে বলেও জানা গেছে।

মঙ্গলবার (১৮ জুন) রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর।

এদিকে ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কে চলাচলকারী ভারী ও মাঝারি যানবাহনগুলোকে নিরাপত্তার স্বার্থে বিকল্প পথ হিসেবে সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ মহাসড়ক ব্যবহারের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদপটুখালীতে সাত তলা উচু থেকে বাঙালি শ্রমিককে ফেলে দিল চীনা নাগরিক 
পরবর্তি সংবাদআমেরিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাশিয়া থেকে এস-৪০০ কিনছে তুরস্ক