আল্লামা আব্দুল হালিম বোখারীর মা ইনতিকাল করেছেন

ইসলাম টাইমস ডেস্ক: আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদরাসার মোহতামিম আল্লামা আব্দুল হালিম বোখারীর মা জনাবা মুছাম্মৎ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আল্লামা আব্দুল হালিম বোখারীর ছাহেবজাদা মাওলানা রেজাউল করিম বোখারী দাদীর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন এবং মরহুমার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

 

আজ বুধবার বেলা ২টা ৩০মিনিটে চট্টগ্রাম সি,এস,সি,আর-এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।

রাত ১০টায় চট্টগ্রাম জেলার লোহাগাড়ার রাজঘাটা হোসাইনিয়া মাদরাসা ময়দানে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

 

পূর্ববর্তি সংবাদভবিষ্যতে সব নির্বাচনই হবে ইভিএমে: সিইসি
পরবর্তি সংবাদদেশের সর্বাধুনিক যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড