এখন ক্ষমতাসীনদের স্বজনরাও গুম হচ্ছেন: রিজভী

ইসলাম টাইমস ডেস্ক: দেশে গণতন্ত্র ও সুশাসনকে বন্দি করে গুমকে জাতীয় জীবনের অংশ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের পর এখন ক্ষমতাসীনদের স্বজনরাও গুম হচ্ছেন। প্রভাবশালীরা তাদের স্বার্থসিদ্ধির জন্য প্রতিপক্ষকে অদৃশ্য করাচ্ছে।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নেকে তুলে নেওয়ার অভিযোগ প্রসঙ্গেও কথা বলেন রিজভী। তিনি বলেন, ক্ষমতাসীনদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরই যদি গুমের শিকার হতে হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপদে বেঁচে থাকার আর কোনো অবলম্বনই থাকবে না।

পূর্ববর্তি সংবাদকর্মস্থল-বাসস্থানে প্রধানমন্ত্রীর গাছ লাগানোর অনুরোধ
পরবর্তি সংবাদনারীর সমান অধিকার প্রতিষ্ঠায় তিন তালাক বাতিল করতে চায় ভারত