দুর্নীতির দায়ে কারাগারে লতিফ সিদ্দিকী

ইসলাম টাইমস ডেস্ক: দুদকের দায়ের করা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়ায় জেলা দায়রা ও জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকারের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক এ রায় দেন।

এসময় বগুড়া বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আল মাহমুদ, নরেশ মুখার্জী, অ্যাডভোকেট হেলালুদ্দিন তার পক্ষে জামিন আবেদন করেন। দুদকের পক্ষে আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ।

পরে উভয়পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে আব্দুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পূর্ববর্তি সংবাদরোহিঙ্গা সংকটে জাতিসংঘের দায়ও কম নয়: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদজব্দ করা হয়েছে ডিআইজি মিজানের ব্যাংক হিসাব