রোহিঙ্গা সংকটে জাতিসংঘের দায়ও কম নয়: পররাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ অনেক কিছু গোপন রেখেছে এবং নিশ্চয়ই তারা এর জন্য দায়ী বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। রোহিঙ্গা সংকটের জন্য তিনি অন্যদের সঙ্গে জাতিসংঘকেও দায়ী করেছেন।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে জেনেভা কনভেনশনের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সেমিনারের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইন্টারন্যাশনাল কমিটি ফর রেড ক্রস এবং ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) এই সেমিনারের আয়োজন করে।

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের পদ্ধতিগত ভুল ছিল বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘এই দুর্ঘটনা একদিনে হয়নি। অনেকদিন ধরে রোহিঙ্গাদের বিরুদ্ধে হিংসা-বিদ্বেষ ছড়ানো হচ্ছে। জাতিসংঘ সেই বিষয়ে সজাগ হয়নি।’

দুনিয়া থেকে সংঘাত দূর করতে মানসিকতা তৈরির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘জাতিসংঘ সেটাতে বিশ্বাস করে, কিন্তু সেই অনুপাতে কাজ করে না। যেখানে তাদের কাজ করার দরকার, সেখানে তাদের অবস্থান দুর্বল।

মন্ত্রী বলেন, দুর্ঘটনা হওয়ার পর জাতিসংঘ কিছু বক্তব্য দিয়েছে, কিন্তু এর বেশিরভাগ বাংলাদেশের জন্য।

 

পূর্ববর্তি সংবাদআটকে গেল সাবেক সংসদ সদস্য রানার জামিন
পরবর্তি সংবাদদুর্নীতির দায়ে কারাগারে লতিফ সিদ্দিকী