নজরদারি করতে আসা মার্কিন ড্রোন গুলি করে ফেলে দিল ইরান

ইসলাম টাইমস ডেস্ক: হরমুজ প্রণালীর ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় একটি মার্কিন ড্রোন তারা গুলি করে ফেলে দিয়েছে ইরান। ইরানের আকাশসীমা লঙ্ঘন করায় ড্রোনটি গুলি করে ফেলা হয়েছে বলে দাবি করছে ইরান। তবে যুক্তরাষ্ট্রের বলছে, তাদের ড্রোনটি  আন্তর্জাতিক আকাশসীমাতেই ছিল। খবর বিবিসির

 যুক্তরাষ্ট্রের এই ড্রোনটি আকাশের অনেক ওপর থেকে গোয়েন্দা নজরদারির কাজে ব্যবহার করা হচ্ছিল। তবে ড্রোনটি কোথায় ছিল তা নিয়ে পরস্পরবিরোধী কথা শোনা যাচ্ছে।ইরান বলছে, ড্রোনটি তাদের আকাশসীমায় ঢুকে পড়েছিল।

আর এদিকে যুক্তরাষ্ট্র বলছে, এটিকে যখন হরমুজ প্রণালীর ওপর একটি ভূমি থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়, তখন এটি আন্তর্জাতিক আকাশসীমাতেই ছিল।

এই হরমুজ প্রণালীতেই গত সপ্তাহে দুটি তেলের ট্যাংকারে হামলা হয়েছিল। সেই হামলার জন্য যুক্তরাষ্ট্র ইরানকেই দায়ী করে। তবে তেহরান কর্তৃপক্ষ এর দায়িত্ব অস্বীকার করেছিল।

 

পূর্ববর্তি সংবাদসড়ক দুর্ঘটনা এড়াতে হাইকোর্টের চার নির্দেশনা
পরবর্তি সংবাদস্বামী মারা যাওয়ার আঠারো দিন পর তুরিন আমাকে বাসা থেকে বের করে দেয়: সংবাদ সম্মেলনে তুরিন আফরোজের মা