হেরোইনসহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বলেন, সুব্রত মণ্ডল আজ বৃহস্পতিবার দুপুরে তালোড়া সরকারি খাদ্যগুদামে কয়েকজনকে নিয়ে নেশা করছিলেন। এ সময় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে চার গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। বাকিরা পালিয়ে যান। সুব্রত মণ্ডল তালোড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানিয়ে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় বগুড়া আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তি সংবাদদুর্নীতির অভিযোগ স্বীকার করলেন সাবেক ইন্টারপোল প্রধান মেং হংওয়েই
পরবর্তি সংবাদভারতের হিমাচলে বাস খাদে পড়ে নিহত ২৫