ইন্দোনেশিয়ায় দিয়াশলাই গুদামে অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন ৩০ জন

ইসলাম টাইমস ডেস্ক: অগ্নিকাণ্ডে ইন্দোনেশিয়ার একটি দিয়াশলাই গুদামে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে তিনজন শিশু।

আজ শুক্রবার (২১ জুন) বিকেলে উত্তর সুমাত্রার বিনজাই শহরের একটি দিয়াশলাই গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

উত্তর সুমাত্রার দুর্যোগ সংস্থার প্রধান রিয়াদিল লুবিস বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। এতক্ষণে আগুন নিভে গেছে। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে। আমরা সেখানে অগ্নি নির্বাপণ দল পাঠিয়েছি।

টিভি ফুটেজে উত্তর সুমাত্রার বিনজাই শহরের ঘর থেকে কুণ্ডলী পাকিয়ে কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

অগ্নিকাণ্ডের সময় মসজিদে জুমা পড়তে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা বুডি জুলকিফলি। তিনি বলেন, যখন আমি জুমা পড়তে যাচ্ছিলাম, তখনই এই বিস্ফোরণের শব্দ শুনতে পাই। কিন্তু কী বিস্ফোরিত হয়েছে, তা জানতে পারিনি। সূত্র : গালফ নিউজ

পূর্ববর্তি সংবাদরেল নেটওয়ার্কে আরও ১৫ জেলাকে যুক্ত করা হবে: রেলমন্ত্রী
পরবর্তি সংবাদদাওরায়ে হাদীসের পরীক্ষার ফলাফল ঘোষণার তারিখ জানা যাবে আগামীকাল