ইসলাম টাইমস ডেস্ক: ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ব্যতীত মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে উল্লেখ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ।
আজ ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী জেলা দায়িত্বশীল তারবিয়তে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, দেশের মানুষ ঘরে বাইরে আজ নিরাপদ নয়। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগিনা অপহরণ হওয়ার ঘটনা আমাদেরকে আতংকিত করে তুলছে। ক্ষমতাসীনদের অবৈধ ক্ষমতার প্রভাব আর বিচারহীন সংস্কৃতির কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ব্যতীত মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি আরো বলেন, রাষ্ট্রের সিংহভাগ কর্তাদের অনৈতিকতা ও ক্ষমতার অপব্যবহারে দেশের নিরীহ শ্রমজীবী মেহনতি মানুষ আজ অসহায়ের মত আতংকে জীবন যাপন করছে।
















