দোষী সনাক্ত করে দাওরার প্রশ্নফাঁস ইস্যুতে তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ, শিগগিরই নেওয়া হবে আইনি ব্যবস্থা

ইসলাম টাইমস প্রতিবেদন: হাইআতুল উলয়ার অধীনে অনুষ্ঠিত গতবছরের দাওরায়ে হাদীস পরীক্ষার প্রশ্নফাঁস ইস্যুতে গঠিত তদন্ত কমিটি দোষী সনাক্ত করে তদন্তের প্রতিবেদন পেশ করেছে।

আজ শনিবার ২২ জুন রাজধানীর ফরিদাবাদ মাদরাসায় বোর্ডের সভাপতি আল্লামা আহমদ শফির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে তদন্ত কমিটি তাদের রিপোর্ট পেশ করে।

পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির সদস্য মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ইসলাম টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কমিটি তদন্ত করে দোষী সনাক্ত করেছে। এ ব্যাপারে শিগগিরই আইনি প্রক্রিয়া অবলম্বন করা হবে। সামনে যেন কেউ এজাতীয় গর্হিত অনৈতিক কাজে লিপ্ত না হয় সেজন্য কী পদ্ধতি অবলম্বন করা যায় এ বিষয়েও আজকের বৈঠকে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, গতবছরের দাওরায়ে হাদীসের পরীক্ষার ফলাফল প্রকাশের তারীখ নির্ধারণসহ গুরুত্বপূর্ণ আরো চারটি বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আজকের বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময়  বৈঠকে উপস্থিত ছিলেন, ‘আল হাইআতুল উলয়ার কো চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আযহার আলী আনোয়ার শাহ, মাওলানা আব্দুল হালিম বুখারি, মাওলানা মাহফুজুল হক, মুফতি রুহুল আমীন, মুফতি ফয়য়জুল্লাহ,  মাওলানা নুরুল হুদা ফয়জী, মাওলানা আব্দুর রহিম, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা শামসুদ্দিন জিয়া, মাওলানা আব্দুল হামিদ (মধুপুরের পীর), মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, মাওলানা তাজুল ইসলাম কাসেমী, মাওলানা শামসুল হক,  মাওলানা মুশতাক আহমদ প্রমুখ।

পূর্ববর্তি সংবাদজামায়াত নেতার জানাযাকে ঘিরে চট্টগ্রামে ছাত্রলীগ-ছাত্রশিবিরের সংঘর্ষ
পরবর্তি সংবাদযুক্তি ও ইতিহাসের নিরীখে পাকমন্ত্রীর বক্তব্য, ‘রাজনীতি থেকে ধর্মকে দূরে রাখা উচিত’