কুমিল্লা ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে

ইসলাম টাইমস ডেস্ক:কুমিল্লা ইপিজেডে একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার (২২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে কুমিল্লা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

কুমিল্লা ফায়ার সার্ভিসের কর্মকর্তা শরিফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানাতে পারেননি।

পূর্ববর্তি সংবাদহংকংয়ে বিক্ষোভকারীদের পুলিশের সদর দপ্তর ঘেরাও
পরবর্তি সংবাদট্রাম্প বললেন, সাধারণ মানুষের প্রাণ রক্ষায় তিনি ইরানে হামলা করেননি