আওয়ামী লীগই দেশকে আর্থ-সামাজিকভাবে এগিয়ে নিচ্ছে: প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগই প্রতিষ্ঠা করবে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা। আওয়ামী লীগই দেশকে আর্থ-সামাজিকভাবে এগিয়ে নিচ্ছে।

রবিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় সরকারের মন্ত্রিসভার সদস্যরা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদহোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেজের যন্ত্রণা থেকে যেভাবে বাঁচবেন
পরবর্তি সংবাদসোমবার থেকে ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা