‘বালিশ দুর্নীতি’, ৩০ জুনের মধ্যে জমা হবে তদন্ত প্রতিবেদন: গণপূর্তমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় নির্মাণাধীন বালিশ-দুর্নীতিসহ অন্যান্য অনিয়মের অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আগামী ৩০ জুনের মধ্যে জমা হবে। ঘটনায় যাদের বিরুদ্ধেই দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

আজ দুপুরে সচিবালয়ে শুদ্ধাচার পুরস্কার ২০১৭-১৮ সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শ ম রেজাউল করিম বলেন, বিষয়টি একটু গভীরে গিয়ে আমরা তদন্ত করতে চাচ্ছি, দায়সারাভাবে নয়। আমরা ৩০ দিন সময় বাড়িয়েছি। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। আমরা রিপোর্ট প্রকাশের প্র্যাকটিস করছি। আশা করি, ৩০ জুনের মধ্যে প্রতিবেদন পেয়ে যাব।

জানা গেছে, একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে ‘বালিশ দুর্নীতি’ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে গণপূর্ত মন্ত্রণালয়।

পূর্ববর্তি সংবাদঋণখেলাপিদের বিরুদ্ধে সরকার কী পদক্ষেপ নিবে জনগণ তা দেখতে চায়: খন্দকার মোশাররফ
পরবর্তি সংবাদভারতীয় বাহিনীর গুলিতে ৪ কাশ্মীরি তরুণ নিহত