ইসলাম টাইমস ডেস্ক: গত শুক্রবার আফ্রিকা মহাদেশের ফুটবল প্রতিযোগিতা ‘আফ্রিকা কাপ অব নেশনস’ এর উদ্বোধন অনুষ্ঠানে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ সিসির একটি ভাষণ ভাইরাল হয়েছে, যা মাতাল অবস্থায় দেয়া হয়েছে বলে সামাজিক মাধ্যমগুলোতে বেশ বিতর্কের জন্ম দিয়েছে।
ভিডিওতে দেখা যায়, সিসির ওই বক্তব্য অন্যান্য দিনের মতো স্বাভাবিক স্বরে ছিল না। অদ্ভূত ভঙ্গিতে কয়েকটি শব্দ পৃনরাবৃত্তি হচ্ছিল ওই বক্তব্যে। অনেক শব্দ মুখেই আটকে যাচ্ছিল। মূহুর্তেই সেই বক্তব্য ভাইরাল হয়ে বিতর্কের জন্ম হয়। বিষয়টিকে অনেকে সিসির মাতাল অবস্থা বলেই উল্লেখ করেছেন।
অস্বাভাবিক ওই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয় ভিডিওটি।
গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিসরের প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে হটিয়ে ক্ষমতা দখলকারী জেনারেল সিসির এমন বক্তব্যকে অস্বাভাবিক এবং ‘বিশেষ একটি পরিস্থিতি পরবর্তী অবস্থা’ বলে মন্তব্য করেন অনেকে।
ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশ ট্যাগ দিয়ে বক্তব্যটি ব্যাপক শেয়ার হয়েছে। বেশিরভাগ মানুষই ভিডিওটি দেখে সিসিকে ‘মাতাল’ বলে মন্তব্য করেন।
هذا جزاء حبس صوت #محمد_مرسي ٦سنوات وراء الزجاج المانع للصوت في المحاكمات الهزلية حتي أنه مات ولم يسمع صوته ..
اليوم الزجاج الواقي من الرصاص يجعل #صوت_السيسي مسخرة للعالم . pic.twitter.com/fAFuXYbj2h— محمد جمال هلال (@gamal_helal) June 22, 2019
সূত্র: আরবি২১
















