ঠাকুরগাঁওয়ে আট হাজার ইয়াবাসহ এসআই গ্রেফতার

ইসলাম টাইমস ডেস্ক: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে এক এসআইকে আট হাজার ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রোববার দুপুরে ঠাকুরগাঁও ডিবি’র ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার এসআই হেলালের বাসায় অভিযান চালায়। এসময় তার বাড়ি থেকে আট হাজার পিস ইয়াবা ও ২ কেজি গাজাসহ পীরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর (এসআই)  হেলালকে আটক করে। পরে ওই টিম তার সোর্স থানার সুইপার মানিককে গ্রেফতার করে।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা ডিবি’র ওসি রফিকুল ইসলাম বলেন, আমরা অভিযান চালিয়ে তার বাসা থেকে আট হাজার ইয়াবা এবং দুই কেজি গাজাসহ তার সহযোগীকে গ্রেফতার করছি।

পূর্ববর্তি সংবাদসরকারি চাকরিতে বেতন বেড়েছে, তবে দুর্নীতির কোনো হ্রাস ঘটেনি: টিআইবি
পরবর্তি সংবাদইরানের সমরাস্ত্র-ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের সাইবার হামলা