বিএনপি কার্যালয় অবরোধ করেছেন ছাত্রদলের বহিষ্কৃত নেতাকর্মীরা

ইসলাম টাইমস ডেস্ক: ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও কাউন্সিলের তফসিল বাতিলের দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে ছাত্রদলের বিক্ষুব্ধরা। তারা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছেন। এ সময়ে কার্যালয় থেকে কাউকে বের হতে বা কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

সোমবার বেলা সাড়ে ১১টায় কাকরাইলের স্কাউট ভবনের দিক থেকে বহিষ্কৃত ছাত্রদল নেতাদের নেতৃত্বে একটি মিছিল নয়া পল্টনের কার্যালয়ের সামনে আসে। এরপরে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাদের অবস্থান কর্মসূচি শুরু করে।

এসময় নেতারা আগামী ১৫ জুলাই ছাত্রদলের কাউন্সিলের জন্য ভোট গ্রহণের যে তারিখ নির্ধারণ করা হয়েছে তা বাতিলের দাবি জানান। একই সঙ্গে আন্দোলনকারীদের যাদের বহিষ্কার করা হয়েছে অবিলম্বে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানায়।

পূর্ববর্তি সংবাদবগুড়া-৬ এ উপ-নির্বাচন: মির্জা ফখরুলের আসনে ভোটগ্রহণ চলছে
পরবর্তি সংবাদইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প