ট্রেন দুর্ঘটনার কারণ খুঁজতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন

ইসলাম টাইমস ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

 

তিনি বলেন, রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী মো. মিজানুর রহমানকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সাতটি বগির মধ্যে দুটো ব্রিজের নিচে পড়েছে, লাইন থেকে ছিটকে পড়েছে দুটি; আর তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। আখাউড়া থেকে উদ্ধারকারী দল ইতোমধ্যে কুলাউড়া এসে পৌঁছেছে।

রোববার রাত পৌনে ১২টার দিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে চারজন নিহত এবং অন্তত ২৫০ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়ে খালে পড়ে যায় এবং একটি বগি উল্টে যায়।

যাত্রীদের চিৎকার শুনে পার্শ্ববর্তী বরমচাল বাজারে অবস্থানরত স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় মসজিদে মাইকিং করে উদ্ধারকাজে নামেন এলাকাবাসী। মাইকিং শুনে ঘর ছেড়ে ঘুম ভেঙে উদ্ধারকাজে নামেন নারী-পুরুষ সকলে।

 

পূর্ববর্তি সংবাদসৌদি আরবের বেসামরিক বিমানবন্দরে ড্রোন হামলা, নিহত ১, আহত ৭
পরবর্তি সংবাদভারতের মোদি মসজিদ: মোদিভক্তদের দাবি নিয়ে যা বললেন কর্তৃপক্ষ!