ইসলাম টাইমস ডেস্ক: ডেঙ্গুর প্রকোপ কমিয়ে আনতে ঢাকার দুই মেয়রকে মশার উৎপত্তিস্থলে স্প্রে ছিটানোর অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
গতকাল সোমবার বেলা ৩টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ অনুরোধ জানান। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রকোপ এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এ অনুরোধ জানান তিনি।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. সামিয়া তাহমিনা বলেন, তাপমাত্রা বৃদ্ধি পেলে ডেঙ্গু মশার প্রজনন বেশি হয়। বর্তমানে তাপমাত্রা বেশি হওয়ায় ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। পার্শ্ববর্তী দেশগুলোর তুলানায় আমাদের দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সামান্য। পরিস্থিতি মোটেই আশঙ্কাজনক নয়।
















