সংসদে মোবাইল ফোনে অতিরিক্ত ধার্য কর প্রত্যাহারের দাবি করলেন নাসিম

ইসলাম টাইমস ডেস্ক: চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোনে যে অতিরিক্ত কর ধার্য করা হয়েছে সেটা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

আজ মঙ্গলবার সংসদে ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

বাজেটে কতিপয় বিষয়ে ধার্য কর হ্রাসের দাবি জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, মোবাইল ফোনে যে অতিরিক্ত কর ধার্য করা হয়েছে সেটা প্রত্যাহার করা উচিত। সঞ্চয়পত্র হচ্ছে গরিবের সোনার বাটি। এর উপর উৎস কর ধার্য করা ঠিক হবে না। গ্যাসের দাম কমানোর জন্য, গরিবের বিদ্যুতের দাম কমানোর জন্য প্রয়োজনে ভর্তুকি দেওয়া প্রয়োজন।

এ সময় তিনি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করার প্রক্রিয়ার সঙ্গে সংসদ সদস্যদের অর্ন্তভুক্ত করারও দাবি জানান সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, কারণ এই এমপিরা জনগণের প্রতিনিধি তাদের এমপিও ভুক্তিতে অবশ্যই প্রধান্য দিতে হবে। ভুল ত্রুটি হতে পারে কিন্ত তারাই দেশ পরিচালনা করে, এই রাজনীতিবিদরাই দেশ স্বাধীন করেছে।

পূর্ববর্তি সংবাদনকল বই বিক্রির দায়ে কলাবাগানের চার দোকানে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত
পরবর্তি সংবাদঅবশেষে সাময়িক বরখাস্ত হলেন ডিআইজি মিজান