কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৯

হাসপাতালে আহতদের চিকি‍ৎসা দেওয়া হচ্ছে।

ইসলাম টাইমস ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে বাস-ট্রাকের সংঘর্ষে সানজিদা সুলতানা স্মৃতি (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও নয়জন। আহতদেরকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাত পৌনে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজলার জগন্নাথদিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু সানজিদাকে মৃত ঘোষণা করেন। এ দিকে আহত নয়জনের মধ্যে আটজনকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ফেনী সদর হাসপাতালের চিকিৎসক ডা. ফজলুল কবির জানান, এই সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে এবং আহত নয়জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ফেনী আধুনিক সদর হাসপাতালের পুলিশ বক্সের এএসআই জসিম উদ্দিন জানান, রাতে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া স্টার লাইনের একটি বাস জগন্নাথদীঘি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসটির ১০ যাত্রী আহত হন।

পূর্ববর্তি সংবাদআবেদন করলেই ফ্ল্যাট পাবেন সংসদ সদস্যরা: গণপূর্তমন্ত্রী
পরবর্তি সংবাদআবারো আড়ংকে ৫০ হাজার টাকা জরিমানা