ইসলাম টাইমস ডেস্ক: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের এক বাড়িতে আগুন লেগেছে।এ সময় বাড়িটির ভেতর থেকে ১১ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পাঁচ বছর বয়সী দুই বোনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। খবর বিবিসির।
স্থানীয় সময় বুধবার ভোর সাড়ে ৩টার দিকে সিডনির ২০০ কিলোমিটার উত্তরপশ্চিমের সিঙ্গেলটনের ওই বাড়িতে দমকল কর্মীদের ডাক পড়ে।
প্রতিবেশীরা বাড়িটি থেকে এক নারী ও এক শিশুকে উদ্ধার করতে পেরেছে। ওই নারীর শরীরের কিছু অংশ পুড়ে গেছে। তাদের দুজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। বাড়িটিতে ছয়জন বাস করতেন বলে প্রতিবেশীরা জানিয়েছেন।
প্রতিবেশীরা জানিয়েছেন, ওই বাড়িটিতে ছয়জন বসবাস করতেন। কীভাবে আগুন লেগেছে তা নিয়ে তদন্ত চলছে।
















