ইথিওপিয়ায় মসজিদ ও আযানে নিষেধাজ্ঞা, হাবশার সেই নাজ্জাশী কোথায়?

এনাম হাসান জুনাইদ।।

নাজ্জাশীর দেশ হাবশা, যেখানে ইসলামের সূচনালগ্নে মক্কার কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পালিয়ে আশ্রয় নিয়েছিল মুসলিমরা, এখন ইথিওপিয়া নামে পরিচিত। এটি বর্তমানে উত্তর-পূর্ব আফ্রিকার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র।

এই দেশটির একটি  শহরের নাম আকসুম। খ্রিস্টান অধ্যুষিত একটি শহর।  এই শহরটিতে কোনো মসজিদ নির্মাণ করতে দেওয়া হয় না। মসজিদ নির্মাণ করা এখানে নিষিদ্ধ। শুধু তাই নয় অঞ্চলটির মুসলিম বাসিন্দারা উচ্চস্বরে আযানও দিতে পারেন না।

Godefa Merha
খৃস্টান নেতা গডেফা মেরহা

শহরের মুসলিমদের একজন ৪০ বছর বয়সী আব্দু মোহাম্মেদ আলী। তিনি বলছেন, খ্রিস্টানদের একটি বাড়িই তারা কয়েক প্রজন্ম ধরে নামাজের জন্য ব্যবহার করে আসছিলেন।

“আমাদের তেরটি অস্থায়ী মসজিদ আছে। শুক্রবারে আমরা যদি মাইক ব্যবহার করি তাহলে তারা বলে যে আমরা সেন্ট ম্যারিকে অসম্মান করছি”।

চিকিৎসক আজিজ মোহাম্মেদ প্রায় বিশ বছর ধরে আকসুমে বাস করছেন। তিনি বলছেন মসজিদ না থাকায় অনেক মুসলিম খোলা জায়গায় নামাজ পড়তে বাধ্য হয়।

“এখানে আমরা মুসলিম ও খ্রিস্টানরা একসাথেই বাস করি। খ্রিস্টানরা বাধা দেয়না কিন্তু বহু বছর ধরেই আমরা রাস্তায় প্রার্থনা করছি। আমাদের একটি মসজিদ দরকার”।

আকসুমের মসজিদ নির্মাণ করার জন্য এবং উচ্চস্বরে আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য অঞ্চলটির মুসলিমরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা ‘জাস্টিস ফর আকসুম মুসলিম’র ব্যানারে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।  ইথিওপিয়ার অন্য অঞ্চলের মুসলমানরাও আকসুমে মসজিদ বানানোর এই প্রচারণার পেছনে আছেন।

কিন্তু ইথিওপিয়ার অর্থোডক্স খ্রিস্টানরা আকসুম নগরীতে কোনো মসজিদ হতে দেবে না।

অস্থায়ী মসজিদ আছে কয়েকটি

আকসুমের খ্রিস্টান ধর্মীয় নেতা গডিফা মেহেরা জানান, আকসুম হল আমাদের কাছে মক্কা। তিনি বিশ্বাস করেন, মুসলিমদের পবিত্র স্থানগুলোতে যেমন করে খ্রিস্টানদের কোনো ধর্মীয় স্থাপনা থাকতে পারে না, তেমনি আকসুমে মুসলিমদের কোনো ধর্মীয় স্থাপনা থাকতে পারে না।

তবে অনেকেই আশা করছেন, সম্রাট হেইলি সেলাসিসের সরকার একটি সমঝোতা তৈরি করতে পারবেন। এই সরকারের প্রধানমন্ত্রী আবিই আহমেদের বাবা একজন মুসলিম ছিলেন আর মা খ্রিস্টান। রিজিওনাল কাউন্সিল অফ মুসলিম বলছে তারা খ্রিস্টানদের সাথে আলোচনা করবেন।

“আমরা আশা করি, খ্রিস্টানরা মসজিদ নির্মাণে সহায়তাই করবেন,”বলছেন কাউন্সিল কর্মকর্তা মোহাম্মদ কাহসে।

সূত্র: বিবিসি

 

 

I
পূর্ববর্তি সংবাদতদন্তে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: রেলপথমন্ত্রী
পরবর্তি সংবাদরূপগঞ্জে ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা