ভারতে ‘র’-এর নতুন প্রধান হলেন সামন্ত গোয়েল

ইসলাম টাইমস ডেস্ক: বালাকোটে হামলার অন্যতম পরিকল্পনাকারী সামন্ত গোয়েল কে ‘র’-এর নতুন প্রধান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার ভারত সরকার তাকে নিয়োগ দেয় বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের বালাকোটে ভারত যে বিমান হামলা চালিয়েছিল সেই হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন সামন্ত গোয়েল। এর আগে পাকিস্তানের ২০১৬ সার্জিক্যাল স্ট্রাইক চালানোর পরিকল্পনার অংশ ছিলেন সামন্ত গোয়েল।

এদিকে ভারতের  অভ্যন্তরীণ গোয়েন্দা বিষয়ক ব্যুরোর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অরবিন্দ কুমার নামে একজনকে।

 

 

 

পূর্ববর্তি সংবাদফের যে ছবি কাঁদিয়ে গেল বিশ্বকে
পরবর্তি সংবাদভিডিও ভাইরাল, স্ত্রীর সামনে প্রকাশ্যে স্বামীকে কুপিয়ে হত্যা!