ইসলাম টাইমস ডেস্ক: দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের শারীরিক অবস্থার আবারো অবনতি হয়েছে।
সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে তাকে।
খবরটি নিশ্চিত করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, এরশাদ এমনিতেই শারীরিকভাবে অসুস্থ। এর মধ্যে তার জ্বর এসেছে।
সবমিলিয়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটনায় বুধবার সকাল ৮টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়।
সূত্র জানায়, শরীরে জ্বর থাকায় ভীষণ দুর্বল বোধ করছিলেন এরশাদ। তার শরীর কাঁপছিল। সে কারণেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে হাসপাতালের সিসিইউতে রাখা হয়েছে।
















