ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা নারীর সংখ্যা ১৫ ছাড়িয়ে গেছে

ইসলাম টাইমস ডেস্ক:  গত শুক্রবার দ্য ওয়াল ম্যাগাজিনের কাছে যুক্তরাষ্ট্রের একজন নারী কলামিস্ট প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ১৯৯০-এর দশকে তাকে ধর্ষণের অভিযোগ করেছেন। এ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে এখনও পর্যন্ত ১৬ জন নারী যৌন হয়রানির অভিযোগ তুলেছেন।

ই. জিন ক্যারল নামের ওই নারী অভিযোগ করেছেন যে ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কের একটি ডিপার্টমেন্ট স্টোরে তার ওপর যৌন হামলা চালিয়েছিলেন। কিন্তু মি. ট্রাম্প বলছেন, মিজ ক্যারল ‘সম্পূর্ণ মিথ্যা’ কথা বলছেন।

“অত্যন্ত শ্রদ্ধার সাথে আমি বলবো: প্রথমত, তাকে আমার পছন্দ নয়। দ্বিতীয়ত, এরকম কখনো ঘটেনি। এটা কখনো হয়নি, ঠিক আছে?”

নিউ ইয়র্ক থেকে প্রকাশিত দ্য হিল নামের একটি সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন।

“তিনি আমার পছন্দের নন”- প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যের পর ই জিন ক্যারল সিএনএনকে বলেছেন, “আমি যে তার পছন্দের নই এতে আমি খুশি।”

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৬ সালে আরো একজন অভিযোগকারীর বিষয়েও একই ধরনের মন্তব্য করেছিলেন।

এনিয়ে ই জিন ক্যারলসহ মোট ১৬ জন নারী মি. ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলেন। মি. ট্রাম্প অবশ্য সব অভিযোগই অস্বীকার করেছেন।

 

 

পূর্ববর্তি সংবাদনির্বাচনে আ.লীগের হয়েই খেলেছেন ড. কামাল : নাসিম
পরবর্তি সংবাদট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’কে শয়তানি পরিকল্পনা বলে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনিরা