ইসলাম টাইমস ডেস্ক: ঘোষিত কাউন্সসিল বাতিলসহ বিভিন্ন দাবি আদায়ে আবারো রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে ছাত্রদলের বিক্ষু্ব্ধ নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুর থেকে থেকে তারা বিক্ষোভ শুরু করেন। দুপুর সোয়া একটার দিকে তারা বিভিন্ন দাবিতে স্লোগান দেয়া শুরু করেন।
এসময় তারা ‘অবৈধ তফসিল, মানি না মানবো না’, ‘অবৈধ সিন্ডিকেট মানি না মানবো না’, ‘কথায় কথায় বহিষ্কার, দল কি তোদের বাপ দাদার’, ‘সিন্ডিকেটের আস্তানা, পার্টি অফিসে রাখবো না’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এর ২৫ জুন কাউন্সিলের তফসিল বাতিল, নেতাকর্মীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখেন ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ সময় কার্যালয়ে ভাঙচুর চালান সেখানে দেড় ঘণ্টা বিক্ষোভের পরে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কার্যালয় ত্যাগ করেন বয়স্ক নেতাকর্মীরা।
বিজ্ঞপ্তিতে ছাত্রদলের ১২ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। পরদিনই ছাত্রদলের কাউন্সিলের তারিখ ঘোষণা করে বিএনপি। ঘোষণা অনুযায়ী, আগামী ১৫ জুলাই নতুন নেতৃত্ব বেছে নেবে বিএনপির এই অঙ্গসংগঠন। কাউন্সিলের তফসিলে বলা হয়েছে, নতুন কমিটিতে নেতা হতে হলে ২০০০ সাল বা এর পরের যেকোনো বছরে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
















