তিউনিসে আত্মঘাতী বোমা হামলা: ১ জন নিহত ও আহত হয়েছেন ৮ জন

ইসলাম টাইমস ডেস্ক: নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে করা দুই আত্মঘাতী বোমা হামলায় তিউনিসিয়ার রাজধানী তিউনিসে ১ জন নিহত এবং অন্তত ৮ জন আহত হয়েছেন। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট-এর।

তিউনিসিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হযেছে, আজ বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১১টার দিকে তিউনিসের ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্রের কাছে টহল পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা চালায় এক আত্মঘাতী। এতে নিহত হন এক পুলিশ কর্মকর্তা। ওই ঘটনায় আরেক পুলিশ কর্মকর্তা ও তিন বেসামরিক আহত হয়। একই সময়ে আল কারজানি এলাকার একটি পুলিশ স্টেশনের কাছে দ্বিতীয় আত্মঘাতী বোমা হামলা হয়। এতে আহত হয় চারজন। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে দুই হামলাস্থল ঘেরাও করে রেখেছে পুলিশ।

২০১৫ সালের নভেম্বরে তিউনিসে প্রেসিডেন্সিয়াল গার্ডের সদস্যদের বহনকারী বাসে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত ও ১৬ জন আহত হয়। পরবর্তীতে ওই হামলার দায় স্বীকার করেছিল আইএস। এর পাঁচ মাস আগে তিউনিসিয়ার উপকূলীয় এলাকার দুইটি হোটেলে বন্দুকধারীর হামলায় ৩৮ জন নিহত হয়।

 

পূর্ববর্তি সংবাদস্ত্রীর মুখে স্বামী হত্যার বর্ণনা…
পরবর্তি সংবাদবিশ্ববিদ্যালয় সিনেটে ধর্মভিত্তিক দল নিষিদ্ধের প্রস্তাব দিয়েছেন ছাত্রলীগ সভাপতি