তাবরেজের বাবাকেও একই কায়দায় হত্যা করা হয়েছিল

ইসলাম টাইমস ডেস্ক:  ভারতের ঝাড়খণ্ডে ১৭ই জুন পিটিয়ে হত্যা করা হয়েছে মুসলিম যুবক তাবরেজ আনসারীকে। ঠিক এর ১৫ বছর আগে তার পিতা মাসকুর আনসারীকেও একই কায়দায়  পিটিয়ে হত্যা করা হয়েছিল বলে জানা গেছে। এ ঘটনায় বাগবেড়া পুলিশ স্টেশনে একটি মামলা হয়েছে। পুলিশ এখন ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা করছে ।

জামশেদপুরে কংগ্রেস দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাহিদ খান বলেছেন, মাসকুর আনসারীর মৃতদেহ সনাক্ত করার পর তা তার গ্রামের বাড়ি আনতে তিনি জামশেদপুরে গিয়েছিলেন।

বাগবেড়া এলাকার অনেক মানুষ ২০০৪ সালের নভেম্বরে সংঘটিত সেই পিটিয়ে হত্যার ভয়াবহতা স্মরণ করেন এখনও। স্থানীয় নেতা ও সমাজসেবক সুবোধ কুমার ঝা বলেন, একদিন রামনগরের লোকজন মাসকুরকে আটক করে এবং তাকে পিটিয়ে মেরে ফেলে।

উল্লেখ্য, প্রায় এক সপ্তাহ আগে মাসকুরের ছেলে তাবরেজকে একটি মোটর সাইকেল চুরির দায়ে সন্দেহজনকভাবে আটক করা হয়। এরপর জনতা তাকে বেদম মারপিট করে। সারারাত একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখে। তারপর তুলে দেয় পুলিশের হাতে। পুলিশ ২ দিন পরে তাকে হাসপাতালে পাঠায়। পরে তিনি মারা যান। তার পরিবারের সদস্যদের দাবি, তিনি মুসলিম হওয়ায় তাকে পিটিয়ে মারা হয়েছে। নির্যাতনের সময় তাকে ‘জয় শ্রীরাম’ ও ‘জয় হনুমান’ স্লোগান দিতে বাধ্য করা হয়েছে।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

পূর্ববর্তি সংবাদভিডিও ভাইরাল, স্ত্রীর সামনে প্রকাশ্যে স্বামীকে কুপিয়ে হত্যা!
পরবর্তি সংবাদমুসলমানদের প্রথম হিজরতভূমি: শত শত ইসলামী নিদর্শনে ভরপুর ইথিওপিয়ার হারার শহর